Header Ads

Seo Services

ইলন মাস্কের তেসলা PI স্মার্টফোন কি কি ফিচার থাকছে এই ফোনে!

 👉 ইলন মাস্কের তেসলা PI স্মার্টফোন 🙋 কি কি  ফিচার থাকছে এই ফোনে!

👉 তেসলা ওয়ার্ল্ডের বিগেস্ট কার কম্পানি, এবার তেসলা স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে। তেসলা স্মার্টফোনে যে সব ফিচার থাকার কথা এখন শোনা যাচ্ছে সেইগুলা আসলেই সারপ্রাইজিং এবং স্মার্টফোন দুনিয়া খেলা একদম পাল্টে দেওয়ার মতো। কি কি ফিচারস থাকতে পারে এবং কবে এ স্মার্ট ফোন লঞ্চ হতে পারে সেই বিষয় নিয়েই কথা বলা যাকঃ 


ইন্টারন্যাশনাল মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে তেসলা ফিউচারিস্টিক স্মার্টফোন বানানোর কাজ শুরু করে দিয়েছে যেটার নাম খুব সম্ভবত মডেল তেসলা PI হবে!  যদিও মিডিয়া জুড়ে এটা নিয়ে ব্যাপক গুঞ্জন উঠেছে কিন্তু তার পরেও তেসলা তাদের এই প্রোডাক্ট ডেভেলপমেন্ট নিয়ে এখনো কোনো ইনফরমেশন অফিশিয়ালি শেয়ার করছে না। কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়াতে তেসলার ইনসাইড সোর্স জানিয়েছে ২০২৪ সালের শুরুর দিকে তেসলার প্রথম

স্মার্টফোন লঞ্চ করতে পারে। 



🙋 কি কি ফিচারস থাকতে পারে এই স্মার্টফোনেঃ


জানা গিয়েছে ইউজারদের ইন্টারনেট এর জন্য একেবারেই টেলিকম কোম্পানী গুলোর উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে না বরং সেই সকল স্মার্টফোনে ইলন মাস্কের স্যাটেলাইট স্টার লিংকের মাধ্যমে ইন্টারনেট সার্ভিস পাবেন এবং যেসব এরিয়াতে কোন ইন্টারনেট নাই সেখানে গিয়েও ইন্টারনেট ইউজ করতে পারবে । ধারণা করা হচ্ছে যে তেসলার এই স্মার্টফোন যেহেতু স্টার লিংকের মাধ্যমে কানেক্টেড সেহেতু মঙ্গল গ্রহ থেকেও এই স্মার্ট ফোন ইউজ করতে পারবে। 


তেসলার স্মার্টফোনের মধ্য দিয়ে টেসলার গাড়িগুলো আরামসে কন্ট্রোল করতে পারবে এছাড়া স্মার্টফোনে সোলার চার্জিং ক্যাপাবিলিটি থাকবে, মানে চার্জিং এর জন্য কোন তার এর দরকার নাই । এখন টেসলা যেহেতু নিজেরাই সোলার প্যানেল মেনুফেকচারিং করে, হতেই পারে তেসলা  তাদের ফোনে এই ফিচার টা রাখতে পারে। 


তবে সবচেয়ে বেশি চমকপদ ফিচারটা সামনে এসেছে এবং তেসলা যদি বাস্তবায়ন করতে পারেন তাহলে আসলেই কিন্তু খেলা শুরু হয়ে যাবে স্মার্টফোনের দুনিয়াতে, সেটা হচ্ছে স্মার্টফোন নিউরালিংক সাপোর্টের মাধ্যমে থাকবে। মানে এমন একটা টেকনোলজি ওখানে থাকবে ব্যবহারকারী যার মধ্যে দিয়ে তাদের চিন্তা শক্তির মাধ্যমে স্মার্টফোন ডিভাইসটা কন্ট্রোল করতে পারবে। 


২০১৬ সালে ইলন মাস্ক নিউরালিংক কর্পোরেশন প্রতিষ্ঠিত করে এবং ওখানে হিউম্যান ব্রেইন এর জন্য ইমপ্লানটেবলে চিপসেট তৈরির কাজ চলছে। এই ইনফর্মেশন গুলা অনেক ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে সামনে এসেছে তবে আসলে কি হবে সেটাতো অফিশিয়াল এনাউন্সমেন্ট এর পরেই জানা যাবে। এখন পর্যন্ত মোবাইল ফোনের প্রাইস কেমন হতে পারে সেটা জানা যাই নাই। 


1 টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.