২০২৪ এর মধ্যে “Robotaxi” চালুর পরিকল্পনা ঘোষণা করলেন Elon Musk
কোন স্টিয়ারিং হুইল বা পেডাল ছাড়াই চলবে গাড়ি- এও কি সম্ভব? এমনই অসম্ভব শুনতে এক প্রযুক্তিই উদ্ভাবন করতে যাচ্ছে Tesla। শুধু উৎপাদন না, ২০২৪ সালের মধ্যে “RoboTaxi” নামের এই গাড়ি ব্যাপক হারে উৎপাদন করতে যাচ্ছে Tesla, এমনটিই ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির CEO এলন মাস্ক।
মাস্ক বলেন, “এটি (Robotaxi) একটি খুবই শক্তিশালী ডিজাইনের পণ্য হতে যাচ্ছে, যা সম্ভবত Tesla’র আয়বৃদ্ধিতে অন্যতম প্রধাণ নিয়ামক হতে যাচ্ছে।” তিনি আরও বলেন, “RoboTaxiই হয়ত হতে যাচ্ছে এযাবৎকালের সবচেয়ে জ্বালানী-সাশ্রয়ী গাড়ি যেটিতে মাইলপ্রতি সর্বনিম্ন জ্বালানীখরচ লাগতে পারে। যেটিতে রাইডপ্রতি খরচ হবে যেকোন বাস টিকেট বা সাবওয়ে টিকেটের খরচের চেয়ে অনেক কম।”


কোন মন্তব্য নেই: