অবশেষে টুইটার এর মালিক এখন এলন মাস্ক!
৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে টুইটার নামক সামাজিক যোগাযোগমাধ্যম'টি এলন মাস্ক নিজের করে নিয়েছে। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে কংগ্রেস মাস্কের টেসলায় নাক গলালো আরও কত কিছুতে তারা বাধা সৃষ্টি করে কিন্তু এই টুইটারের ক্ষেত্রে তারা কিছুই করতে পারলো না!
সুপার পাওয়ার টাওয়ার সব হুদাই ভাই! সব কিছু টাকার খেলা। টাকা থাকলেই সব হয়।
টুইটার কেনার ফলে বিশ্বজুড়ে একটা পরিবর্তন আসবে, এই পরিবর্তন আসতে বেশি একটা সময় নিবে না, আমার ধারণা। এ বিষয় গতকাল একটা পোস্ট দিয়েছিলাম, লিংক কমেন্টে দিয়ে দিব।
এই নিয়ে অলরেডি রাজনীতি শুরু হয়ে গেছে, এলন মাস্ক টুইটার কেনার পরপরই আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস একটা বিস্ফোরক মন্তব্য করেছে মাস্ককে উদ্দেশ্য করে , "এবার তাহলে চীন সরকার কি কি সুবিধা পাবে? " এমন প্রশ্ন ছুড়েছে জেফ বেজস। যদিও মাস্ক এই বিষয়ে এখনো মুখ খোলেননি।


কোন মন্তব্য নেই: