প্রবাসীদের ভাষা শিখাতে সহযোগিতা করছেন বাহাউদ্দিন ভূঁইয়া
উন্নত বিশ্বের একটি দেশ ইতালি, যে দেশের ছোঁয়া রয়েছে বাংলাদেশের অর্থনীতির চাকাতেও, আমেরিকা, ইংল্যান্ডের পর পরই উঠে আসে ইতালির নাম। বাংলাদেশের অনেকেই ভালো আয় রোজগারের জন্য পারি দেয় ইতালিতে। তার মধ্যে অনেক বাঙালিদের ইতালিয়ান ভাষা আয়ত্ত করতে অনেক কষ্টসাধ্য হয়ে উঠে।
এমন পরিস্থিতিতে দীর্ঘ সময় বসবাসরত ইতালিয়ান প্রবাসী বাহাউদ্দিন ভূঁইয়া ইতালিয়ান ভাষাকে সহজভাবে শেখানোর ব্যতিক্রমী আইডিয়া নিয়ে আসেন ইতালিয়ান প্রবাসীদের মাঝে। বাহাউদ্দিন ভূঁইয়া ইতালিতে লেখাপড়ার পাশাপাশি কাজও করেছেন, বাহাউদ্দিন ভূঁইয়া সময় খুঁজে প্রতিষ্ঠা করেন "Italian Bangla" ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। মাত্র কিছুদিনের মধ্যেই তিনি সফলতার মুখ দেখতে পান। বর্তমানে তার ইউটিউব চ্যানেলে ২০ হাজার সাবস্ক্রাইবার রয়েছে এবং ফেইসবুক পেইজে ৩০ হাজার ফলোয়ার্স রয়েছে। ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলের পাশাপাশি তিনি ইতালিয়ান ভাষা শেখানোর জন্য আনলাইন কোর্স তৈরি করেন যেখানে ৫০০+ প্রবাসী ভাষা শিখছেন।


ধন্যবাদ বাহাউদ্দীন ভূয়াকে
উত্তরমুছুনi am proud that he is my brother
উত্তরমুছুন