গুগল এন্ড্রয়েড অ্যাপে এলো নতুন সুবিধা
গত বছর গুগল আই/ও ইভেন্টে গুগল তাদের মোবাইল অ্যাপে নতুন একটি প্রাইভেসি সংক্রান্ত ফিচার নিয়ে আসার ঘোষণা দেয়। এটি কিছুদিনের মধ্যেই গুগল আইওএস অ্যাপে চলে আসতে শুরু করে। কিন্তু গুগলের নিজস্ব অপারেটিং সিস্টেম এন্ড্রয়েডে ফিচারটি আসতে অনেক সময় নিচ্ছিল। শেষ পর্যন্ত এন্ড্রয়েড ব্যবহারকারীদের সুখবর দিল গুগল। এখন এন্ড্রয়েডে গুগল অ্যাপের জন্যও সেই প্রাইভেসি ফিচারটি চালু করে দিচ্ছে এই ওয়েব জায়ান্ট।
কথা বলছিলাম গুগলের সার্চ হিস্ট্রি ডিলিট করার একটি কুইক ফিচার নিয়ে। আপনি হয়ত জানেন, গুগলে সাইন ইন করা অবস্থায় আমরা যা সার্চ করি তা পুরাতন একাউন্টের জন্য নিজ থেকেই সংরক্ষিত হয়ে থাকে। যদিও ২০২০ সালের পর তৈরি করা গুগল একাউন্টের ক্ষেত্রে সার্চ হিস্ট্রি অটো ডিলিট হওয়ার সুবিধা চালু আছে। তবে এর আগের একাউন্টে সার্চ হিস্ট্রি সেভ করা থাকে যদি আপনি ডিলিট করার ফিচার চালু না করেন আরকি।


কোন মন্তব্য নেই: